• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যা হারিয়ে যায় তা আগলে বসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যা হারিয়ে যায় তা আগলে বসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যা হারিয়ে যায় তা আগলে বসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যা    হারিয়ে যায় তা আগলে বসে
             রইব কত আর?
আর  পারি নে রাত জাগতে হে নাথ,
             ভাবতে অনিবার।
                    আছি রাত্রিদিবস ধরে
                    দুয়ার আমার বন্ধ করে,
                    আসতে যে চায় সন্দেহে তায়
                           তাড়াই বারে বার।
       তাই তো কারো হয় না আসা
              আমার একা ঘরে।
       আনন্দময় ভুবন তোমার
              বাইরে খেলা করে।
                    তুমিও বুঝি পথ নাহি পাও,
                    এসে এসে ফিরিয়া যাও,
                     রাখতে যা চাই রয় না তাও
                           ধুলায় একাকার।

রাগ: মিশ্র ঝিঁঝিট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

যা হারিয়ে যায় তা আগলে বসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আনন্দ তুমি স্বামী, মঙ্গল তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑