• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণে গান    নাই, মিছে তাই    ফিরিনু যে
          বাঁশিতে    সে গান খুঁজে।
প্রেমেরে   বিদায় ক’রে   দেশান্তরে
          বেলা যায়   কারে পূজে॥
বনে তোর   লাগাস আগুন,   তবে ফাগুন   কিসের তরে–
          বৃথা তোর    ভস্ম-‘পরে   মরিস যুঝে ॥
ওরে, তোর   নিবিয়ে দিয়ে   ঘরের বাতি
          কী লাগি   ফিরিস পথে   দিবারাতি–
যে আলো   শতধারায়   আঁখিতারায়   পড়ে ঝ’রে
          তাহারে   কে পায় ওরে   নয়ন বুজে?।

রাগ: মিশ্র ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পিনাকেতে লাগে টঙ্কার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যা হারিয়ে যায় তা আগলে বসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑