• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার কাছে শান্তি চাব না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার কাছে শান্তি চাব না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার কাছে শান্তি চাব না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   তোমার কাছে শান্তি চাব না,
                   থাক্‌-না আমার দুঃখ ভাবনা ॥
অশান্তির এই দোলায় ‘পরে   বোসো বোসো লীলার ভরে,
                   দোলা দিব এ মোর কামনা ॥
                   নেবে নিবুক প্রদীপ বাতাসে,
                   ঝড়ের কেতন উড়ুক আকাশে–
বুকের কাছে ক্ষণে ক্ষণে     তোমার চরণ-পরশনে
                   অন্ধকারে আমার সাধনা ॥

রাগ: কীর্তন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার কাছে শান্তি চাব না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যেও না, যেও না ফিরে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑