• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
                             তোমার সেথায় চরণ পড়ে।
          তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
                                      কাঁপছে থরোথরে ॥
          ব্যথাপথের পথিক তুমি,   চরণ চলে ব্যথা চুমি–
          কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
                                      চিরজীবন ধ’রে ॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
                   আমি             ভয় করি নে আর।
          মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
                   আমি             তরব পারাবার।
ঝড়ের হাওয়া আকুল গানে   বইছে আজি তোমার পানে–
          ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-‘পরে,
                             আমি   বাঁচব চরণ ধরে ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

আমি হৃদয়েতে পথ কেটেছি (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার কাছে শান্তি চাব না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑