সহজ হবি সহজ হবি ওরে মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি–
কাছের জিনিস দূরে রাখে তার থেকে তুই দূরে র’বি ॥
কেন রে তোর দু হাত পাতা– দান তো না চাই, চাই যে দাতা–
সহজে তুই দিবি যখন সহজে তুই সকল লবি ॥
সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি–
আপন বচন-রচন হতে বাহির হয়ে আয় রে কবি।
সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয় পেতে,
নীরব ফুলের নয়ন-পানে চেয়ে আছে প্রভাত-রবি ॥
রাগ: কালাংড়া-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Leave a Reply