• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,
          এ দেহমন ভূমানন্দময় হবে ॥
  চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো,
বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো,
          এ জীবনে তোমারি, নাথ, জয় হবে ॥
রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,
হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে,
          কাঁপবে তোমার আলো-বীণার তারে সে,
          দুলবে তোমার তারামণির হারে সে,
                   বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বিশ্বজোড়া ফাঁদ পেতেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সহজ হবি সহজ হবি ওরে মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑