• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি।
বুঝতে নারি   কখন্‌ তুমি   দাও-যে ফাঁকি ॥
ফুলের মালা   দীপের আলো   ধূপের ধোঁওয়ার
পিছন হতে   পাই নে সুযোগ   চরণ-ছোঁওয়ার,
স্তবের বাণীর   আড়াল টানি   তোমায় ঢাকি ॥
দেখব ব’লে   এই আয়োজন   মিথ্যা রাখি,
আছে তো মোর   তৃষা-কাতর   আপন আঁখি।
কাজ কী আমার   মন্দিরেতে   আনাগোনায়–
পাতব আসন   আপন মনের   একটি কোণায়,
সরল প্রাণে   নীরব হয়ে   তোমায় ডাকি ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে অন্তরের ধন তুমি যে বিরহী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নীরবে আছ কেন বাহিরদুয়ারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑