• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে অন্তরের ধন তুমি যে বিরহী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হে অন্তরের ধন তুমি যে বিরহী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হে অন্তরের ধন তুমি যে বিরহী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   হে অন্তরের ধন,
          তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥
আমার ঘরে তোমায় আমি   একা রেখে দিলাম স্বামী–
          কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ॥
                   হে অন্তরের ধন,
          এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে   আমায় খুঁজে বেড়ায় দূরে,
          পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑