• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   ভুবনেশ্বর হে,
মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে ॥
          প্রভু,   মোচন কর’ ভয়,
          সব   দৈন্য করহ লয়,
নিত্য চকিত চঞ্চল চিত কর’ নিঃসংশয়।
          তিমিররাত্রি,   অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ॥
                   ভুবনেশ্বর হে,
মোচন কর’ জড়বিষাদ মোচন কর’ হে।
          প্রভু,   তব প্রসন্ন মুখ
          সব   দুঃখ করুক সুখ,
ধূলিপতিত দুর্বল চিত করহ জাগরূক।
          তিমিররাত্রি,   অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ॥
                   ভুবনেশ্বর হে,
মোচন কর’ স্বার্থপাশ মোচন কর’ হে।
          প্রভু,   বিরস বিকল প্রাণ,
          কর’   প্রেমসলিল দান,
ক্ষতিপীড়িত শঙ্কিত চিত কর’ সম্পদবান।
          তিমিররাত্রি,   অন্ধ যাত্রী,
সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ॥

রাগ: ইমন-ভূপালী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑