• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          হৃদয়ে তোমার দয়া যেন পাই।
          সংসারে যা দিবে মানিব তাই,
                   হৃদয়ে তোমায় যেন পাই ॥
          তব দয়া জাগিবে স্মরণে
          নিশিদিন জীবনে মরণে,
দুঃখে সুখে সম্পদে বিপদে    তোমারি দয়া-পানে চাই–
                   তোমারি দয়া যেন পাই ॥
তব দয়া শান্তির নীরে      অন্তরে নামিবে ধীরে।
          তব দয়া মঙ্গল-আলো
          জীবন-আঁধারে জ্বালো–
প্রেমভক্তি মম    সকল শক্তি মম    তোমারি দয়ারূপে পাই,
                   আমার ব’লে কিছু নাই ॥

রাগ: পরজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

হৃদয়ে তোমার দয়া যেন পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি এবার আমায় লহো হে নাথ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑