• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি যত ভার দিয়েছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি যত ভার দিয়েছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যত ভার দিয়েছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যত ভার দিয়েছ সে ভার    করিয়া দিয়েছ সোজা।
আমি যত ভার জমিয়ে তুলেছি    সকলই হয়েছে বোঝা।
                   এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও–
          ভারের বেগেতে চলেছি কোথায়,    এ যাত্রা তুমি থামাও ॥
          আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে–
          অঙ্গার ক’রে রেখে যায়, সেথা    কোনো ফল নাহি ফলে।
                   তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
                   শ্রাবণধারায় বেদনার রসে    সার্থক করে প্রাণ ॥
          যেখানে যা-কিছু পেয়েছি কেবলই    সকলই করেছি জমা–
যে দেখে সে আজ মাগে-যে হিসাব,     কেহ নাহি করে ক্ষমা
                   এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও–
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি,    এ যাত্রা মোর থামাও ॥

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

তুমি যত ভার দিয়েছ  (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাজাও আমারে বাজাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফাঁদ – আ. তেদেস্কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑