• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজাও আমারে বাজাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাজাও আমারে বাজাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাজাও আমারে বাজাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   বাজাও আমারে বাজাও
          বাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও ॥
যে সুর ভরিলে ভাষাভোলা গীতে    শিশুর নবীন জীবনবাঁশিতে
          জননীর-মুখ-তাকানো হাসিতে– সেই সুরে মোরে বাজাও ॥
                   সাজাও আমারে সাজাও।
          যে সাজে সাজালে ধরার ধূলিরে সেই সাজে মোরে সাজাও।
সন্ধ্যামালতী সাজে যে ছন্দে    শুধু আপনারই গোপন গন্ধে,
          যে সাজ নিজেরে ভোলে আনন্দে– সেই সাজে মোরে সাজাও ॥

রাগ: রামকেলী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: সমুদ্রবক্ষে, SS City of Lahore
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বাজাও আমারে বাজাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি যত ভার দিয়েছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑