• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
          আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥
যে জন  আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ    এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই      অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
          বিশ্বহৃদয়-হতে-ধাওয়া    আলোয়-পাগল প্রভাত হাওয়া,
          সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
আজ    নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
          মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার  পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান–
তার    নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে   আনন্দের এই জাগরণী ছুঁই’য়ে দাও।
          বিশ্বহৃদয়-হতে-ধাওয়া    প্রাণে-পাগল গানের হাওয়া,
          সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ কার্তিক, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: মার্তণ্ড, কাশ্মীর
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑