• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তুমি কি এসেছ মোর দ্বারে
          খুঁজিতে আমার আপনারে?।
                   তোমারি যে ডাকে
কুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,
          সেই ডাকে ডাকো আজি তারে ॥
          তোমারি সে ডাকে বাধা ভোলে,
শ্যামল গোপন প্রাণ ধূলি-অবগুণ্ঠন খোলে
                   সে ডাকে তোমারি
সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,
          দেয় সাড়া ঘন অন্ধকারে ॥

রাগ: রামকেলী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি কি এসেছ মোর দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:লুকিয়ে আস আঁধার রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑