• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          এরে    ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে,
                   হাসিতে আকাশ ভরিলে ॥
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,    ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়–
কতবার তুমি পথে এসে, হায়,    ভিক্ষার ধন হরিলে ॥
ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে,    কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে    দিনশেষে এল তোমারি আলয়ে–
আধেক আসনে তারে ডেকে লয়ে   নিজ মালা দিয়ে বরিলে ॥

রাগ: পিলু-বারোয়াঁ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আপনাকে এই জানা আমার ফুরাবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑