• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার          এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার প্রাণে     নইলে সে কি কোথাও ধরবে?।
এই-যে           আলো সূর্য গ্রহে তারায়     ঝ’রে পড়ে শতলক্ষ ধারায়,
          পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥
তোমার    ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার      মনে লেগে তবে সে যে জাগল গো।
যে প্রেম    কাঁপায় বিশ্ববীণায় পুলকে   সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
          যে দিন আমার সকল হৃদয় হরবে ॥

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভুলে যাই থেকে থেকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑