• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,
      নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥
যখন তোমার পেলেম দেখা,    অন্ধকারে একা একা
      ফিরতেছিলে বিজন গভীর বন।
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,
      নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥
দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
      গায়ে তোমার ছড়ায় ধুলাবালি।
অপমানের পথের মাঝে   তোমার বীণা নিত্য বাজে
      আপন-সুরে-আপনি-নিমগন।
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,
      নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥
দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব–
      নানা ভাষায় নানান কলরব।
ভিক্ষা লাগি তোমার দ্বারে   আঘাত করে বারে বারে
      কত-যে শাপ, কত-যে ক্রন্দন।
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
      নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমায় অভিমানের বদলে আজ নেব তোমার মালা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑