• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেঙে মোর  ঘরের চাবি   নিয়ে যাবি    কে আমারে
               ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা,       একা একা     দিন যে আমার কাটে না রে ॥
               বুঝি গো    রাত পোহালো,
               বুঝি ওই    রবির আলো
               আভাসে     দেখা দিল গগন-পারে–
সমুখে        ওই হেরি পথ,    তোমার কি রথ    পৌঁছবে না মোর-দুয়ারে ॥
               আকাশের     যত তারা
               চেয়ে রয়      নিমেষহারা,
               বসে রয়       রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি     দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
                          প্রভাতের পথিক সবে
                          এল কি কলরবে–
               গেল কি    গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা      ফুল ফুটেছে, সুর উঠেছে     অরুণবীণার তারে তারে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ পৌষ, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑