• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে–
       সে তো     আজকে নয় সে আজকে নয়।
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে
       সে তো     আজকে নয় সে আজকে নয়।
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে–
      সে তো     আজকে নয় সে আজকে নয়।
কতই নামে ডেকেছি যে,    কতই ছবি এঁকেছি যে,
কোন্‌ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে–
    সে তো     আজকে নয় সে আজকে নয়।
পুষ্প যেমন আলোর লাগি  না জেনে রাত কাটায় জাগি,
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে–
    সে তো     আজকে নয় সে আজকে নয়॥

রাগ: ইমনকল্যাণ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: তিনধরিয়া
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমায় আমায় মিলন হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑