• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,
    আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে ॥
             মন যবে মোর দূরে দূরে
             ফিরেছিল আকাশ ঘুরে
             তখন আমার ব্যথার সুরে
                         আভাস দিয়ে গিয়েছিলে ॥
যবে     বিদায় নিয়ে যাব চলে
         মিলন-পালা সাঙ্গ হলে
             শরৎ-আলোয় বাদল-মেঘে
             এই কথাটি রইবে লেগে–
             এই শ্যামলে এই নীলিমায়
                         আমায় দেখা দিয়েছিলে ॥


রাগ: পিলু
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কণ্ঠে নিলেম গান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑