• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যতখন       তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন       গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥
যবে           শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান        লাগবে বুঝি কাজে
তোমার       সুরের রঙের রঙিন নাটে ॥
তোমার       ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
                তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।
আমি          উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায়         বেঁধেছি গানগুলি
তোমার       সাঁঝ-সকালের সুরের ঠাটে ॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার যে গান তোমার পরশ পাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑