• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী
        দিনে দিনে ভাসাই দিনের তরীখানি ॥
স্রোতের লীলায় ভেসে ভেসে    সুদূরে কোন্‌ অচিন দেশে
        কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি ॥
        নাহয় ডুবে গেলই,    নাহয় গেলই বা।
        নাহয় তুলে লও গো, নাহয় ফেলোই বা।
হে অজানা, মরি মরি,     উদ্দেশে এই খেলা করি,
        এই খেলাতেই আপন-মনে ধন্য মানি ॥

রাগ: পরজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑