• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কূল থেকে মোর গানের তরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কূল থেকে মোর গানের তরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কূল থেকে মোর গানের তরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কূল থেকে মোর গানের তরী    দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম      পালটি তুলে ॥
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
             সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধূ    আসে জলে
             সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা    উঠছে দুলে
সেখানে মোর গানের তরী    দিলেম খুলে ॥
এবার, বীণা, তোমায় আমায়     আমরা একা–
অন্ধকারে নাইবা কারে    গেল দেখা॥
কুঞ্জবনের শাখা হতে       যে ফুল তোলে
             সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে       যে ফুল দোলে
             সে ফুল এ নয়–
দিশাহারা আকাশ-ভরা    সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী      দিলেম খুলে ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন

কূল থেকে মোর গানের তরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন তোমরা আমায় ডাকো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑