• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি     ঝরনাতলার নির্জনে
মাটির এই   কলস আমার ছাপিয়ে গেল কোন্‌ ক্ষণে ॥
রবি ওই        অস্তে নামে শৈলতলে,
বলাকা       কোন্‌ গগনে উড়ে চলে–
আমি এই    করুণ ধারার কলকলে
নীরবে        কান পেতে রই আনমনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥
দিনে মোর   যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা      নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন      অনেক ঘুরে দিনের শেষে
এসেছি       সকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজ    অসীম ধারার তীরে এসে
প্রয়োজন     ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥

রাগ: কেদারা – ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমারি ঝরনাতলার নির্জনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যারা কথা দিয়ে তোমার কথা বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কূল থেকে মোর গানের তরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑