• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সুরে লাগে তোমার হাসি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার সুরে লাগে তোমার হাসি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সুরে লাগে তোমার হাসি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

           আমার সুরে   লাগে তোমার হাসি,
যেমন     ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি ॥
           দিবানিশি আমিও যে   ফিরি তোমার সুরের খোঁজে,
           হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি ॥
আমার   সকল কাজই রইল বাকি,       সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার   গানে তোমায় ধরব ব’লে       উদাস হয়ে যাই যে চলে,
           তোমার গানে ধরা দিতে ভালোবাসি ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যারা কথা দিয়ে তোমার কথা বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑