• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      গানে গানে তব বন্ধন যাক টুটে
      রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে ॥
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
      জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে ॥
      ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
      অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা–    সেই তো আঁধি, সেই তো ধাঁধা–
      গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে ॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: ডুসেলডর্ফ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

গানে গানে তব বন্ধন যাক টুটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অরূপ তোমার বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার সুরে লাগে তোমার হাসি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑