• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সহসা ডালপালা তোর উতলা-যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সহসা ডালপালা তোর উতলা-যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সহসা ডালপালা তোর উতলা-যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    সহসা    ডালপালা তোর উতলা-যে    ও চাঁপা, ও করবী!
        কারে তুই    দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥
কোন্‌ সুরের মাতন হাওয়ায় এসে  বেড়ায় ভেসে   ও চাঁপা, ও করবী!
        কার নাচনের নূপুর বাজে    জানি না যে॥
                তোরে     ক্ষণে ক্ষণে চমক লাগে।
            কোন্‌ অজানার ধেয়ান তোমার মনে জাগে।
কোন্‌    রঙের মাতন উঠল দুলে  ফুলে ফুলে  ও চাঁপা, ও করবী!
            কে সাজালে রঙিন সাজে    জানি না যে॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সহসা ডালপালা তোর উতলা-যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সে কি ভাবে গোপন রবে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑