• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দখিন-হাওয়া, জাগো জাগো,    জাগাও আমার সুপ্ত এ প্রাণ।
আমি বেণু, আমার শাখায়    নীরব-যে হায় কত-না গান।  জাগো জাগো॥
    পথের ধারে আমার কারা    ওগো পথিক বাঁধনহারা,
নৃত্য তোমার চিত্তে আমার    মুক্তিদোলা করে যে দান।  জাগো জাগো॥
গানের পাখা যখন খুলি    বাধা-বেদন তখন ভুলি।
    যখন আমার বুকের মাঝে   তোমার পথের বাঁশি বাজে
বন্ধভাঙার ছন্দে আমার     মৌন-কাঁদন হয় অবসান।  জাগো জাগো॥

রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ ফাল্গুন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দখিন-হাওয়া জাগো জাগো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সহসা ডালপালা তোর উতলা-যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑