• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বনে বনে ধরল মুকুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার বনে বনে ধরল মুকুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বনে বনে ধরল মুকুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার   বনে বনে ধরল মুকুল,
              বহে   মনে মনে দক্ষিণহাওয়া।
     মৌমাছিদের ডানায় ডানায়
              যেন   উড়ে মোর উৎসুক চাওয়া ॥
     গোপন স্বপনকুসুমে কে   এমন   সুগভীর রঙ দিল এঁকে–
নব   কিশলয়শিহরনে   ভাবনা আমার হল ছাওয়া ॥
                        ফাল্গুনপূর্ণিমাতে
                   এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে   কোন্‌   নিরুদ্দেশের পানে
     উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে   হবে মোর তরণী বাওয়া ॥

রাগ: বাহার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1935
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি পথভোলা এক পথিক এসেছি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑