• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              ওগো বধূ সুন্দরী,   তুমি মধুমঞ্জরী,
              পুলকিত চম্পার   লহো অভিনন্দন–
     পর্ণের পাত্রে   ফাল্গুনরাত্রে   মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
              এনেছি বসন্তের   অঞ্জলি গন্ধের,
              পলাশের কুঙ্কুম   চাঁদিনির চন্দন–
পারুলের হিল্লোল,   শিরীষের হিন্দোল,   মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ–
              উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,
              কম্পিত কিশলয়ে   মলয়ের চুম্বন।
                   তব আঁখিপল্লবে   দিয়ো আঁকি বল্লভে
                        গগনের নবনীল   স্বপনের অঞ্জন॥

রাগ: কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ ফাল্গুন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২৪
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:একটুকু ছোঁওয়া লাগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার বনে বনে ধরল মুকুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑