• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে গৃহবাসী খোল দ্বার খোল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে গৃহবাসী খোল দ্বার খোল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে গৃহবাসী খোল্‌ দ্বার খোল্ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌,   লাগল যে দোল।
          স্থলে জলে বনতলে লাগল যে দোল।
                   দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
          রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
          রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
                   নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
                                      দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
          মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
          পাখায় বাজায় তার ভিখারির বীণা,
                   মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
                             দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

রাগ: বিভাস-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1337
রচনাকাল (খৃষ্টাব্দ): 1931
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ওরে গৃহবাসী খোল্‌ দ্বার খোল্ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার এল সময় রে তোর শুক্‌নো-পাতা-ঝরা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:একটুকু ছোঁওয়া লাগে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑