এবার এল সময় রে তোর শুক্নো-পাতা-ঝরা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এবার এল সময় রে তোর শুক্নো-পাতা-ঝরা–
যায় বেলা যায়, রৌদ্র হল খরা ॥
অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে
অকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।
স্তব্ধ বিজন ছায়াবীথি
বনের-ব্যথা-ভরা ॥
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে–
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।
যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
কোন্কালে সে পারে গেল সুদূর নদীকূলে।
রইল রে তোর অসীম আকাশ,
অবাধপ্রসার ধরা ॥
রাগ: মূলতান
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply