• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোলে দোলেদোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দোলে দোলেদোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দোলে দোলেদোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দোলে   দোলে   দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে॥
     কৃষ্ণরাতের অন্ধকারে   বচনহারা ধ্যানের পারে
          কোন্‌ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে॥
দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন-রেণুকা।
গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা।
          কোমল প্রাণের পাতে পাতে   লাগল যে রঙ পূর্ণিমাতে
              আমার গানের সুরে সুরে রইল আঁকা সে॥

রাগ: পরজ-বসন্ত
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ ফেব্রুয়ারি, ১৯২৬
রচনাস্থান: আগরতলা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দোলে দোলেদোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অনন্তের বাণী তুমি বসন্তের মাধুরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑