• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়॥
          হারিয়ে-যাওয়া কার সে বাণী   কার সোহাগের স্মরণখানি
                   আমের বোলের গন্ধে মিশে
                             কাননকে আজ কান্না পাওয়ায়॥
কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে।
          যার চোখের ওই আভাস দোলে   নদী-ঢেউয়ের কোলে কোলে
                   তার সাথে মোর দেখা ছিল
                             সেই সেকালের তরী-বাওয়ায়॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ চৈত্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মার্চ, ১৯২২
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও মঞ্জরী ও মঞ্জরী আমের মঞ্জরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দোলে দোলেদোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑