• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার নাম জানি নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার নাম জানি নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার নাম জানি নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তোমার   নাম জানি নে, সুর জানি।
          তুমি   শরৎ-প্রাতের আলোর বাণী॥
     সারা বেলা শিউলিবনে   আছি মগন আপন মনে,
কিসের ভুল রেখে গেলে   আমার   বুকে ব্যথার বাঁশিখানি॥
          আমি   যা বলিতে চাই হল বলা
              ওই   শিশিরে শিশিরে অশ্রু-গলা।
          আমি   যা দেখিতে চাই প্রাণের মাঝে
                             সেই মুরতি এই বিরাজে–
          ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা
                   আমার   অকারণে বেদনার বীণাপাণি॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑