• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার   অবগুণ্ঠন খোলো।
গহন মেঘমায়ায়   বিজন বনছায়ায়
তোমার   আলসে অবলুণ্ঠন সারা হল॥
     শিউলিসুরভি রাতে   বিকশিত জ্যোৎস্নাতে
     মৃদু মর্মরগানে   তব   মর্মের বাণী বোলো ॥
বিষাদ-অশ্রুজলে   মিলুক শরমহাসি–
মালতীবিতানতলে   বাজুক বঁধুর বাঁশি।
     শিশিরসিক্ত বায়ে   বিজড়িত আলোছায়ে
     বিরহ-মিলনে-গাঁথা   নব   প্রণয়দোলায় দোলো ॥

রাগ: দেশ-মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এবার অবগুণ্ঠন খোলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসে শরতের অমল মহিমা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার নাম জানি নে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑