• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজ   প্রথম ফুলের পাব প্রসাদখানি,   তাই   ভোরে উঠেছি।
আজ   শুনতে পাব প্রথম আলোর বাণী,   তাই   বাইরে ছুটেছি॥
     এই   হল মোদের পাওয়া,   তাই   ধরেছি গান-গাওয়া,
     আজ   লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে   সোনার   রেণু লুটেছি॥
আজ   পারুলদিদির বনে   মোরা   চলব নিমন্ত্রণে,
     চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে   মোরা   সবাই জুটেছি।
     আজ   মনের মধ্যে ছেয়ে   সুনীল   আকাশ ওঠে গেয়ে,
     আজ   সকালবেলায় ছেলেখেলার ছলে   সকল   শিকল টুটেছি॥

রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো শেফালিবনের মনের (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑