• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়,   আনন্দগান গা রে॥
     নীল আকাশের নীরব কথা   শিশির-ভেজা ব্যাকুলতা
          বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥
শষ্যক্ষেতের সোনার গানে   যোগ দে রে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে।
     যে এসেছে তাহার মুখে   দেখ্‌ রে চেয়ে গভীর সুখে,
          দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥

রাগ: বাউল
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 19091
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑