• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     সঘন গহন রাত্রি,     ঝরিছে শ্রাবণধারা–
          অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥
        চেয়ে থাকি যে শূন্যে   অন্যমনে
     সেথায় বিরহিণীর অশ্রু   হরণ করেছে ওই তারা ॥
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া   মর্মরশব্দে
     নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।
          মায়ালোক হতে ছায়াতরণী
              ভাসায় স্বপ্নপারাবারে–
                   নাহি তার কিনারা ॥

রাগ: মিশ্র বাগেশ্রী-মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
Next Post:ওগো তুমি পঞ্চদশী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑