• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি মেঘ কেটে গেছে সকালবেলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
          আজি   মেঘ কেটে গেছে সকালবেলায়,
          এসো এসো এসো   তোমার হাসিমুখে--
                   এসো আমার অলস দিনের খেলায়॥
          স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
          তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব      অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।
          দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
          আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।
যে গান হয় নি গাওয়া     যে দান হয় নি পাওয়া--
          আজি   পূরব-হাওয়ায় তারি পরিতাপ
                   উড়াব অবহেলায়॥
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাগলা হাওয়ার বাদল-দিনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণধারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑