• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
          শত বরনের ভাব-উচ্ছ্বাস   কলাপের মতো করেছে বিকাশ,
          আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো,  নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
          ঝরকে ঝরকে ঝরিছে বকুল,   আঁচল আকাশে হতেছে আকুল,
          উড়িয়া অলক ঢাকিছে পলক– কবরী খসিয়া খুলিছে।
          ঝরে ঘনধারা নবপল্লবে,   কাঁপিছে কানন ঝিল্লির রবে–
          তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ জ্যৈষ্ঠ, ১৩০৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জুন, ১৯০০
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ বরষার রূপ হেরি মানবের মাঝে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑