• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু   বাজিল গম্ভীর গরজনে।
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল   সমীরচঞ্চল দিগঙ্গনে॥
নদীর কল্লোল, বনের মর্মর,   বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর,
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে– শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী॥
কদম্বকুঞ্জের সুগন্ধমদিরা   অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া,   ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া–
নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব   মেঘের দুর্গের দুয়ার হানিয়া ॥

রাগ: মিশ্র মল্লার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই মালতীলতা দোলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑