• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন পান্থ এ চঞ্চলতা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কেন পান্থ এ চঞ্চলতা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কেন পান্থ এ চঞ্চলতা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          কেন    পান্থ, এ চঞ্চলতা।
          কোন্‌   শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত   বিদায়বিষাদে উদাসমত–
ঘনকুন্তলভার ললাটে নত,   ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে   মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!   বরমাল্য গলে তব হয় নি ম্লান’
              আজও হয় নি ম্লান’–
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা ॥

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ ফেব্রুয়ারি, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

কেন পান্থ এ চঞ্চলতা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑