• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে–
পথে তারি সকল বারি দিলে ঢেলে।
কেয়া কাঁদে, “যা য় যা য় যায়।’
কদম ঝরে, “হা য় হা য় হায়।’
পুব-হাওয়া কয়, “ওর তো সময় নাই বাকি আর।’
শরৎ বলে, “যাক-না সময়, ভয় কিবা তার–
কাটবে বেলা আকাশ-মাঝে   বিনা কাজে   অসময়ের খেলা খেলে।’
কালো মেঘের আর কি আছে দিন,   ও যে হল সাথিহীন।
পুব-হাওয়া কয়, “কালোর এবার যাওয়াই ভালো।’
শরৎ বলে, “মিলিয়ে দেব কালোয় আলো–
সাজবে বাদল আকাশ-মাঝে   সোনার সাজে   কালিমা ওর মুছে ফেলে।’

রাগ: বিভাস-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1334
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গগনে গগনে আপনার মনে কী খেলা তব (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কেন পান্থ এ চঞ্চলতা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑