কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে॥
ঘন ঘন গুরু গুরু গরজিছে,
ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা–
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে॥
রাগ: মল্লার
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply