• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো নীপবনে ছায়াবীথিতলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো নীপবনে ছায়াবীথিতলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো নীপবনে ছায়াবীথিতলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো নীপবনে ছায়াবীথিতলে,   এসো করো স্নান নবধারাজলে॥
দাও আকুলিয়া ঘন কালো কেশ,   পরো দেহ ঘেরি মেঘনীল বেশ–
কাজলনয়নে, যূথীমালা গলে,   এসো নীপবনে ছায়াবীথিতলে॥
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী,   অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে   দিক্‌ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে   এসো নীপবনে ছায়াবীথিতলে॥

রাগ: কাফি
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এসো নীপবনে ছায়াবীথিতলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঝরে ঝরো ঝরো ভাদরবাদর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑