• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণের গগনের গায়   বিদ্যুৎ চমকিয়া যায়।
     ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে,   হায়॥
          তেমনি তোমার বাণী   মর্মতলে যায় হানি   সঙ্গোপনে,
                   ধৈরজ যায় যে টুটে,   হায়॥
     যেমন বরষাধারায়   অরণ্য আপনা হারায়   বারে বারে
                        ঘন রস-আবরণে
              তেমনি তোমার স্মৃতি   ঢেকে ফেলে মোর গীতি
                   নিবিড় ধারে   আনন্দ-বরিষণে,   হায়॥

রাগ: মেঘমল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাদল-বাউল বাজায় রে একতারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑