• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

   শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥
ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,
   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥
   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে–
   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে
   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥

রাগ: দেশ
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ জুলাই, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বর্ষারাতের শেষে
Next Post:শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑