• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভেবেছিলেম আসবে ফিরে,
তাই    ফাগুনশেষে দিলেম বিদায়।
তুমি    গেলে ভাসি নয়ননীরে
এখন    শ্রাবণদিনে মরি দ্বিধায়॥
এখন    বাদল-সাঁঝের অন্ধকারে   আপনি কাঁদাই আপনারে,
একা    ঝরো ঝরো বারিধারে   ভাবি   কী ডাকে ফিরাব তোমায়॥
যখন থাক আঁখির কাছে
তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।
সেই     ভরা দিনের ভরসাতে   চাই বিরহের ভয় ঘোচাতে,
তবু          তোমা-হারা বিজন রাতে
কেবল  হারাই-হারাই বাজে হিয়ায়॥

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি ওই আকাশ-‘পরে সুধায় ভরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑