• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          যেতে দাও   যেতে দাও গেল যারা।
              তুমি যেয়ো না,   তুমি যেয়ো না,
     আমার   বাদলের গান হয় নি সারা ॥
কুটিরে কুটিরে বন্ধ দ্বার,   নিভৃত রজনী অন্ধকার,
    বনের অঞ্চল কাঁপে চঞ্চল– অধীর সমীর তন্দ্রাহারা ॥
দীপ নিবেছে নিবুক নাকো,   আঁধারে তব পরশ রাখো।
বাজুক কাঁকন তোমার হাতে   আমার গানের তালের সাথে,
    যেমন   নদীর ছলোছলো জলে   ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥

রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

যেতে দাও যেতে দাও গেল যারা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভেবেছিলেম আসবে ফিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑